প্রতি বছরের ন্যায় এবছরও জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে ইংরেজ বাজারের গৌড়ের রামকেলীতে শুরু হতে চলেছে রামকেলী মেলা। হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি। আর তাইতো এই মেলাকে সামনে রেখে মন্দির সংস্কারের কাজে হাত লাগিয়েছে মন্দির কমিটির সদস্যরা।
জানা গিয়েছে, মহাপ্রভু চৈতন্য দেব নবদ্বীপ যাওয়ার পথে ক্লান্ত হয়ে পরেছিলেন। সেই সময় তিনি মালদা জেলার গৌড়ের একটি স্থানে বিশ্রাম নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে গমন করেন। সেই সময় থেকে ওই জায়গায় একটি মন্দির তৈরি করে পূজার্চনা শুরু করেন এলাকার মানুষজন। তৎকালীন সময় থেকে এই মন্দিরে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন পূজার্চনা হয়। সেই সঙ্গে সাত দিন ধরে চলে মেলা। সেই মতো এবার এই মেলাকে সামনে রেখে মন্দির কমিটির পক্ষ থেকে শুরু হয়েছে মন্দির সংস্কারের কাজ।
এবিষয়ে মন্দির কমিটির সদস্য অরুনেন্দ্র নারায়ণ চৌধুরী জানান, চৈতন্য দেবের আবির্ভাব উপলক্ষে প্রতি বছর মেলা হয়ে থাকে। এই মেলা উপলক্ষে মন্দির সংস্কারের পাশাপাশি বৈষ্ণব ভক্তদের খাবার সহ বিভিন্ন পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে ভক্তদের জন্য নির্মান করা হচ্ছে বাথরুম।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/I4OmFoTJGO8